1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:48 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

  • আপডেট টাইম : Saturday, September 20, 2025
  • 378

বাংলা ফটো নিউজ : সাভারে শুরু হয়েছে শহীদ মজনু একাডেমি মাঠে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এসময় লায়ন খোরশেদ আলম বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা রাজনীতিবিদরা শুধু মুখের কথায় আশ্বাস না দিয়ে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমরা মানুষের কল্যাণে কাজ করি।

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনুস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনুস উদ্দিন, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু।

এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কমল চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ছাত্রদল নেতা মোনতাসির নাবিল ও জোহায়ের আন্দালিব।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বাবুল মোল্লা বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প একটি মহতি উদ্যোগ। এখানে অনেক অসহায় নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। সাভারের সব রাজনীতিবিদরা যদি খোরশেদ আলমের মত এমন ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে তবে সাভারবাসী উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews