1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:52 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : Tuesday, August 26, 2025
  • 609

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে নীলা বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার সোবহানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রাজু আহমেদের বাড়ির ভাড়াটিয়া সৌদি প্রবাসী হাসিব হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রবাসী স্বামী হাসিব হোসেনের সঙ্গে অভিমান করে আজ বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী নীলা বেগম। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন পেয়ে সন্ধ্যারাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলম জানান, স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরের বৈদ্যুতিক পাখার (ফ্যান) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews