1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:50 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, August 16, 2025
  • 557

বাংলা ফটো নিউজ : সাভারে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে সাভার পৌরসভার জামসিং শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

৮টি দলের অংশ গ্রহনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় “টুর্নামেন্ট স্কয়ার” কে ২–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে “জামসিং সেভেন স্টার”।

শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি আক্কাস দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার ও আনোয়ার হোসেনসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো জুলাই শহীদদের স্মৃতি ধারণ ও জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মাঝে জাগ্রত রাখা। এছাড়া মাদকের অভিশাপ থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভবিষ্যতে আরও জাঁকজমকভাবে ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করতে আহ্বান জানিয়েছেন লায়ন খোরশেদ আলম। সেই সাথে আয়োজকদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews