1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 2, 2026, 12:00 am
শিরোনামঃ
সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম সাভারে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার

  • আপডেট টাইম : Sunday, April 12, 2026
  • 770

বাংলা ফটো নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মিনি আক্তার ঊর্মি।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মিনি আক্তার ঊর্মি জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় প্রতিটি আন্দোলন, সমাবেশ ও সংগ্রামে তিনি রাজপথে থেকে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে তার বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং মোট ২৬ দিন রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হন। একদিন তাকে চোখ ও মুখ বেঁধে গুম করেও রাখা হয়।

মিনি আক্তার ঊর্মি আরও বলেন, তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং এলাকায় জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ছয়বার বিপুল ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সাভার উপজেলা চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, দল তাকে মনোনয়ন দিলে জনগণের অধিকার আদায়ে এবং নারীর ক্ষমতায়নে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews