1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 15, 2026, 2:03 am
শিরোনামঃ
আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর

ঈদ সামনে রেখে সাভারে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম : Friday, March 13, 2026
  • 600

বাংলা ফটো নিউজ : সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্র ও সরঞ্জামসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ মার্চ)) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টায় পৌরসভা এলাকার রেডিও কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআই মোঃ সাহাদাৎ হোসেনসহ তার সঙ্গীয় অফিসার ও ফোর্স। এসময় তাদের হেফাজত থেকে ২টি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা, ১টি কালো রঙের প্লাস্টিকের বাটযুক্ত হলুদ রঙের লোহার তৈরি ধারালো কাটার, ১টি লোহার পাতের তৈরি হকিস্টিকসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং (আড়াপাড়া) এলাকার মহর উদ্দিনের ছেলে আবুল হাসান (৩২), মানিকগঞ্জ জেলার সদর থানার নারকুলি এলাকার মৃত নুর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮), একই এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নয়াদিল এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮)।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুর ইসলাম জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এই চক্রটি ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছিল–এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, আসামি আবুল হাসানের বিরুদ্ধে ২টি, ইমরান হোসেনের বিরুদ্ধে ৫টি, আবুল বাশারের বিরুদ্ধে ২টি ও আক্তার হোসেনের বিরুদ্ধে ৩টি ডাকাতিসহ অন্যান্য মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews