1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
August 1, 2026, 2:58 am
শিরোনামঃ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন  আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’ সাভারে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ আশুলিয়া থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও খোঁজ মেলেনি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করি না: খোরশেদ সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

সাভারে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, May 2, 2026
  • 661

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। উদ্ধার করা মাদকের ওজন ১৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ নব্বই হাজার টাকা।

গ্রেপ্তার মোফাজ্জল হোসেন (৩৩) ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews