1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 10, 2026, 4:21 am
শিরোনামঃ
আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার 

সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : Sunday, May 24, 2026
  • 625

বাংলা ফটো নিউজ : সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলিনগর এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

গ্রেপ্তাররা হলেন, মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) ও ১৬ বছর বয়সী এক কিশোর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী রানাসহ পাঁচজন গত বৃহস্পতিবার রাতে নারীকে ধর্ষণ করে। সেসময় তারা ভিডিও ধারণা করে রাখেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে গতকাল শনিবার রাতে গৃহবধূর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী রানাকে গণপিটুনি দেয় ও পুলিশের কাছে সোপর্দ করে।

পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ওই গৃহবধূর মা শনিবার রাতে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় একজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করে। মামলার ২ নম্বর আসামি সাকিব ও অজ্ঞাতপরিচয় অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এছাড়া চিকিৎসার জন্য ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews