1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 5, 2026, 4:43 am
শিরোনামঃ
আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু

আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : Wednesday, May 20, 2026
  • 641

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে পৃথক দুটি স্থানে বসে থাকা দুই ভাইকে গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৯ মে) রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এলাকায় কাছাকাছি দূরত্বের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুলির এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসমাইল (৩৫) ও তাঁর ছোট ভাই শিপন (৩২)। ইসমাইলের ডান পা ও পিঠে গুলি লেগেছে এবং শিপনের ডান ঊরুতে গুলি লেগেছে। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা সংলগ্ন এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করছেন সবুজ সরকার। এ ব্যবসার সহযোগী হিসেবে কাজ করেন শিপন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই এলাকার ভার্চ্যুয়াল পোশাক কারখানার গলিতে বসে ছিলেন শিপনের বড় ভাই ইসমাইল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৯ ব্যক্তি সেখানে এসে ইসমাইলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইসমাইল পিঠ ও পায়ে গুলিবিদ্ধ হন। পরে ওই ব্যক্তিরা পুনরায় মোটরসাইকেলে করে ঘটনাস্থলের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনিও গুলিবিদ্ধ হন। আহত দুজনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সবুজ সরকার বলেন, শিপন আমার ব্যবসার টুকটাক কাজ করে। সে আমার প্রতিবেশী। শিপনের বড় ভাই ইসমাইল। আমার ব্যবসা নিয়া কখনো কোনো গ্যাঞ্জাম হয় নাই। তাদের দুইজনকে কেন গুলি করল, তা আমি বুঝতে পারছি না।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ও ডিশ ব্যবসার দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews