1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
August 16, 2026, 2:30 pm
শিরোনামঃ
আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন  আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’ সাভারে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ আশুলিয়া থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও খোঁজ মেলেনি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করি না: খোরশেদ

সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা

  • আপডেট টাইম : Saturday, May 16, 2026
  • 630

বাংলা ফটো নিউজ : পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও চামড়া শিল্পনগরীসহ আশপাশের এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের এলাকায় কোনো শ্রেণির গ্রাহকই গ্যাস পাবেন না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও সংলগ্ন এলাকায় এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানানো হয়েছে। জরুরি এ কাজের জন্য সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews