1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 28, 2026, 1:27 am
শিরোনামঃ
সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন

সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম

  • আপডেট টাইম : Tuesday, May 12, 2026
  • 595

বাংলা ফটো নিউজ : সাভার বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

মঙ্গলবার (১২ মে) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শনসহ ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই কষ্টের। অবশ্যই আরও সাবধানতা অবলম্বন করতে হবে-ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানবতার কল্যাণে রাজনীতি করি। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, সোমবার (১১ মে) রাত ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews