1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 30, 2026, 1:20 am
শিরোনামঃ
সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

সাভারে সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

  • আপডেট টাইম : Thursday, March 26, 2026
  • 602

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী আব্দুর রশিদ (৮৯) আর নেই।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বার্ধক্যের কারণে তিনি ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আগামীকাল (২৭ মার্চ) শুক্রবার জুম্মার নামাজের পর (বাদ জুম্মা) সিন্ধুরিয়া দারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। এর আগে সকাল ১০টায় সাভার সাব-রেজিস্ট্রিার কার্যালয়ের মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন মরহুম হাজ্বী আব্দুর রশিদের নাতি এ কে এম আসাদুজ্জামান সোহাগ।

মরহুম হাজ্বী আব্দুর রশিদ (বিএ) পাথালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ৩ বার চেয়ারম্যান নির্বাহিত হন। তিনি স্থানীয় মাদরাসা, মসজিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। তার মৃত্যুতে এলাকায় সর্বস্তরে শোক নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews