1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 1, 2026, 11:59 pm
শিরোনামঃ
সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র প্রার্থী খোরশেদ আলম সাভারে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, April 6, 2026
  • 625

বাংলা ফটো নিউজ : সাভারে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ ফেলে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় এক মাস পর মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী।

ঘটনাটি ঘটে গত ৬ ফেব্রুয়ারি বিকেলে বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা কোটাপাড়া বন্দে এলাকার মসজিদ-মাদ্রাসা রোডের আবির হাসানের বাড়িতে। গ্রেপ্তাররা একই এলাকার প্রতিবেশী মুনসুর আহম্মদের স্ত্রী আমেনা মুনসুর(৫০) ও মেয়ে জান্নাত আক্তার(১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা-মেয়ের বিরুদ্ধে নিজ বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ ফেলে প্রতিবেশী পরিবারকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন ভুক্তভোগী আবির হাসান। পরে সাভার মডেল থানা পুলিশের তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মা ও মেয়েকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ ও অবমাননার অভিযোগে গতরাতে মা-মেয়েকে গ্রেপ্তার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews