1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 17, 2026, 3:33 am
শিরোনামঃ
সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান

আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি

  • আপডেট টাইম : Tuesday, April 7, 2026
  • 570

বাংলা ফটো নিউজ : বেতন-ঈদ বোনাস পরিশোদ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ার বাইপাল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আশুলিয়ার শিমুলতলা এলাকার ইউজেনিটেক্স বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

এসময় প্রায় ঘন্টাব্যাপী অবরোধে আটকে পড়ে দুর্ভোগে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, ঈদুল ফিতরের বোনাস পরিশোধ না করে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এবং ঈদের পরে বেতন-বোনাস না দিয়ে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধনে শ্রমিকরা তাদের বকেয়া পরিশোধসহ দ্রুততম সময়ের মধ্যে কারখানা খুলে দেয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews