1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 15, 2026, 2:10 am
শিরোনামঃ
আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে হকার উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : Thursday, March 12, 2026
  • 627

বাংলা ফটো নিউজ : পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন। এসময় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দুই সহস্রাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সাভার নিউ মার্কেটসহ বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা দুই সহস্রাধিক অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে উচ্ছেদ কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও স্থানীয় কর্মীরা সহযোগিতা করেন। তাদের কার্যক্রমে তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন দেখা যায়।

অভিযান শেষে ইউএনও সাইফুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে এমন অভিযান চলছে। যাতে করে মহাসড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এবং এটা অব‍্যাহত থাকবে। অভিযানের পর পুনরায় দোকানপাট বসানোর ব‍্যাপারে প্রশ্নের উত্তরে তিনি জানান, এটা সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে ঈদের পর উদ‍্যোগ গ্রহণ করা হবে।

এদিকে উচ্ছেদ অভিযানের সময় হকাররা জানান, কোন নোটিশ না দিয়ে এবং পুনর্বাসন না করে এ উচ্ছেদ করায় তাদের ব‍্যাপক ক্ষতি হয়েছে। তারা ঈদকে সামনে রেখে ঋণ করে বিভিন্ন মালামাল ক্রয় করেছে। এখন ঋণ পরিশোধ ও কিভাবে সংসার চালাবে এ নিয়ে পরেছেন বিপাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews