1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 11:00 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম

  • আপডেট টাইম : Friday, June 5, 2026
  • 300

বাংলা ফটো নিউজ : সাভারে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

সোমবার (২ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিস্তারিত জানান।

তিনি দাবি করেন, বাজারে সবজি কিনতে গেলে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। সেই সঙ্গে পোশাক নিয়েও কথা বলেন।

ফেসবুক পোস্টে এই অভিনেত্রী বলেন, ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।

তিনি দাবি করেন, আমি আর আম্মু দাঁড়িয়ে সাভারের একটি লোকাল মার্কেট থেকে রাস্তার পাশে সবজি কিনছিলাম। মাথায় টুপি পরা, দাড়িওয়ালা ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই। আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।

তিনি আরও লিখেন, ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে সেখান থেকে সরে যায়। আম্মু শুধু বলে, গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টু শব্দ করবে না।

এ ঘটনায় ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেন, এটা স্বাধীন রাষ্ট্র? একই সঙ্গে দেশের পরিস্থিতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

নায়লা নাঈম বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও সাবেক ডেন্টাল সার্জন। মডেলিং ও বিনোদন অঙ্গনে কাজের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews