1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 8, 2026, 4:43 am
শিরোনামঃ
ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন

  • আপডেট টাইম : Friday, May 22, 2026
  • 757

বাংলা ফটো নিউজ : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে রেডিও কলোনির মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে হাটের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান আলী।

এ সময় হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

হাট কর্তৃপক্ষ জানায়, হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

এছাড়া হাটে ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews