1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 30, 2026, 12:11 am
শিরোনামঃ
সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ক্যাম্পাস সংলগ্ন এলাকায় জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, March 16, 2026
  • 410

বাংলা ফটো নিউজ : সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের ছাত্রী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) দুপুরে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শারমীন জাহান (২৩) চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহ জাহান মোল্লার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, দুপুর শারমিনের স্বামী ফাহিম ইসলামনগরের বাসায় ফিরে বাইরে থেকে দরজা তালাবদ্ধ অবস্থায় পান। ঘরে ঢুকে তিনি শারমিনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথায় আঘাত ছিল ও রক্তপাত হচ্ছিল। পরে বাড়ির মালিকের সহায়তায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শারমীনের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি ঢাকা কলেজের ছাত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews