1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 12, 2026, 10:05 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা

  • আপডেট টাইম : Saturday, June 13, 2026
  • 365

বাংলা ফটো নিউজ : সাভারের আমিনবাজার এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।       

শনিবার (১৩ জুন) দুপুরে সাভার বাস স্ট্যান্ড এলাকায় ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ তথ্য জানান।

এর আগে, ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম হাইয়েস মাইক্রোবাস গাড়ি তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। এসময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। জব্দ করা মাইক্রোবাসটির (ঢাকা মেট্রো-চ ১৪-১০২৪) আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরুইন গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে রাজিব মিয়া ওরফে রাজু (২৩), কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের নাসির মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) ও জেঠুয়ামুড়া গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২)।

গ্রেপ্তারদের মধ্যে আসামি রাজিব মিয়া ওরফে রাজুর বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ পাঁচটি এবং আসামি জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews