1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 30, 2026, 12:09 am
শিরোনামঃ
সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ধামরাইয়ে বিদেশি মদসহ পেশাদার কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, March 29, 2026
  • 475

বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশি মদসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে ধামরাইযের কালাপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ ওয়ারিদ হোসেন (২০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই মোঃ সাহাদাৎ হোসেনসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।

অপর দিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ পেশাদার দুই মাদক কারবারি আল আমিন (২৮) ও খায়রুল মিয়া (৩২) কে গ্রেপ্তার করে এসআই মোঃ আঃ হাই ফকিরসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, সাভার-ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ ৩ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য পৌনে ১ লক্ষ টাকা। পরে দুপুরে তাদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews