1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 17, 2026, 4:50 am
শিরোনামঃ
সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান

সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

  • আপডেট টাইম : Saturday, April 4, 2026
  • 697

বাংলা ফটো নিউজ : সাভারে আট বছর বয়সী শিশু ওয়াহিদের দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে বংশী নদীর তীরে ধামরাইয়ের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে শিশুটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ওয়াহিদ নাজিম উদ্দিন ও সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুরে ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিরীন বলেন, সকালে বাড়ির পাশে পার্কের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। দুই চোখ ফুলা এবং শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতের পিতা নাজিম উদ্দিন জানান, তার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। হাসপাতালে এসে দেখেন, শিশুর দুই চোখে সুপার গ্লু আঠা দেওয়া। তবে নির্যাতনের কারণ তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান বলেন, শিশুটির চোখে সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক মোস্তাকিম বিল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির দুই চোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews