1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 3, 2026, 1:08 am
শিরোনামঃ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম

সাভারে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Tuesday, March 31, 2026
  • 544

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে হেরোইন ও গাজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

গ্রেপ্তারা হলেন, সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া এলাকার মোক্তার দেওয়ানের ছেলে হাসান দেওয়ান (৩০) ও সাভারের ঝাউচর এলাকার আসাদ মিয়ার ছেলে রুহুল আমিন (৩৬)।

গোয়েন্দা পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পুড়িয়া হেরোইনসহ হাসান দেওয়ান নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এর আগে একই দিন (৩০ মার্চ সোমবার দিবাগত রাত ১২টার পর) সাভারের ঝাউচর এলাকা থেকে ১ কেজি গাজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী রুহুল আমিনকে গ্রেপ্তার করে এসআই মোঃ আঃ হাই ফকিরসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য পৌনে ২ লক্ষ টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আসামি রুহুল আমিনের বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। দুপুরে তাদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews