1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 3, 2026, 1:08 am
শিরোনামঃ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম

সাভারে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Wednesday, April 1, 2026
  • 442

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে সাভার পৌরসভা এলাকার ব্যাংক কলোনিতে অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে এসআই মোঃ আঃ মুত্তালিবসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। উদ্ধার করা মাদকের ওজন ২৪০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।

গ্রেপ্তার সাইফুল ইসলাম (৪৫) শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ এলাকার মৃত সৈয়দ ওয়াজউদ্দিনের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা আলামতসহ গ্রেপ্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews