1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 15, 2026, 12:42 am
শিরোনামঃ
আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা

  • আপডেট টাইম : Sunday, March 15, 2026
  • 533

বাংলা ফটো নিউজ : সাভারে কালাম মিয়া নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মরদেহের মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

রবিবার (১৫ মার্চ) সকালে স্থানীয়দের খবরে পৌরসভার মজিদপুর এলাকা থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। 

নিহত কালাম মিয়া (৩৫) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিয়ার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

পুলিশ জানায়, নিহত কালাম সাভারের মজিদপুর এলাকায় ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি দোকান পরিচালনা করতেন। তিনি শনিবার রাতে দোকান বন্ধ করে আর বাসায় ফেরেনি। পরে স্থানীয়রা সকালে পাশের একটি মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে কোনো এক সময় ওই দোকানিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর দুর্বৃত্তরা আগুন দিয়ে মরদেহের মুখমণ্ডল বিকৃত করার চেষ্টা করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews