1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 17, 2026, 3:30 am
শিরোনামঃ
সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান

ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য

  • আপডেট টাইম : Sunday, April 5, 2026
  • 488

বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাই ও আশুলিয়া এলাকায় তথ্য প্রযুক্তি ব্যবহার ও সুনিপণ কৌশল অবলম্বন করে আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আঃ বারেক (৪৭) ও রিপন মিয়া ওরফে সাইফুল (৩৩) নামে পেশাদার আন্তঃ জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে এসআই শেখ মফিজুর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এদের বিরুদ্ধে ঢাকার সাভার-আশুলিয়াসহ মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।

অপর দিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে সাভারের আশুলিয়ার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকা থেকে রাসেল আহমেদ (৩৪), আইয়ুব আলী (২৩) ও রাফিজুল ইসলাম রকি (২২) নামে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমানসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই পেশাদার আন্তঃ জেলা ডাকাত আঃ বারেকের বিরুদ্ধে ৮টি ও রিপন মিয়া ওরফে সাইফুলের বিরুদ্ধে ৭টি ডাকাতি মামলা রয়েছে। দুপুরে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews