1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 10:59 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

  • আপডেট টাইম : Friday, April 17, 2026
  • 748

বাংলা ফটো নিউজ : সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম, দালালচক্র ও সিন্ডিকেটের প্রভাব কমিয়ে সরকারি রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়ার দাবি করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। তাঁর দাবি, নিয়ম বহির্ভূত কোনো কাজ না করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এক বছরে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সাভার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, অতীতে জমি রেজিস্ট্রেশন করতে এসে অনেক সেবাগ্রহীতা দালালচক্র, অতিরিক্ত টাকা দাবি ও নানা হয়রানির শিকার হতেন। কিন্তু বর্তমানে সরকারি নির্ধারিত ফিতেই জমি রেজিস্ট্রেশনের সুযোগ নিশ্চিত করা হয়েছে। এতে অসাধু সিন্ডিকেটের নানা চাপ ও বিরোধিতার মুখেও পড়তে হয়েছে।

কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সাভারে মোট দলিল সম্পন্ন হয় ২৪ হাজার ১১৬টি। এতে সরকারি রাজস্ব আদায় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল হয় ২৪ হাজার ৫৫টি এবং রাজস্ব আদায় দাঁড়ায় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।

এদিকে, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিলের বিপরীতে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা। অপরদিকে ২০২৬ সালের প্রথম তিন মাসে দলিল সংখ্যা কমে ৫ হাজার ৪৩৪টি হলেও রাজস্ব আদায় বেড়ে হয় ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, আমি সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছি। সরকারি স্বার্থ রক্ষা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমার লক্ষ্য। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews