1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 4:06 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক

  • আপডেট টাইম : Saturday, February 28, 2026
  • 361

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার পবনারটেক এলাকায় পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাসের অন্তঃসত্ত্বা নিহত রুমানা আক্তার রুমি স্বামী বিল্লাল হোসেনের সাথে আশুলিয়ার পবনারটেক এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। সকালে ঘরের ভেতরে রুমির লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান তার পরিবারের লোকজন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহতের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজগর জানান, ঘটনার পর নিহতের স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews