1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 6, 2026, 11:29 pm
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, February 21, 2026
  • 187
বাংলা ফটো নিউজ : শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জামগড়া এলাকার পৃথক দু’টি স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের অবস্থান জানান দিতে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন দোকান পাটে হামলা করে ভাঙচুর তাণ্ডব চালায়। এমন খবর পেয়ে টহলে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে পৃথক দু’টি বাসা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও নেশা জাতীয় দ্রব্য সেবনের আলামত উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে জামগড়া এলাকায় ভাঙচুর তাণ্ডব চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৪ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews