1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 6, 2026, 11:30 pm
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন বাবু বিজয়ী

  • আপডেট টাইম : Friday, February 13, 2026
  • 345

বাংলা ফটো নিউজ : ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থীকে ৬৫ হাজার ৬৯৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। গণভোটেও ‘হ্যা’ জয়যুক্ত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ভোট গণনা শেষে সাভার উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আসনটির ২৭৫টি কেন্দ্রে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) মোঃ বাহাদুর ইসলাম পেয়ছেন ২ হাজার ৪০৭ ভোট, এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী পেয়েছেন ৬৩৭ ভোট, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ইস্রাফিল হোসেন সাভারী পেয়েছেন ৬৪৪ ভোট ও বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল পেয়েছেন ২১৩ ভোট।

অন্যদিকে, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৬১৮টি। ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ৪৭ হাজার ১১১টি।

ঢাকা-১৯ আসনে এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৭৬ জন। ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৪৮৭টি। আসনটিতে ভোট পড়েছে ৪৫.৪৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews