1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 5:13 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী

  • আপডেট টাইম : Thursday, March 5, 2026
  • 1266

বাংলা ফটো নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই ঢাকার সাভারে আবারও নতুন করে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। 

এখনও পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও সাভারে সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন। বিশেষ করে তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এ ছাড়া সাভার পৌরসভা মেয়র পদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোতে চলছে নানা সমীকরণ ও বিশ্লেষণ।

এদিকে এই রমজান মাসে ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। এর মাধ্যমে তারা ভোটারদের সাথে সংযোগ স্থাপন, জনমত গঠন এবং নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা করেন।

সম্প্রতি এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি নিতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়ার পর থেকেই সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা নেমে পড়েছেন কৌশলী প্রচারণায়। কেউ কেউ গণসংযোগ করে দোয়া চাচ্ছেন এবং এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাসও দিচ্ছেন। 

এরই মধ্যে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) ইউনিয়ন ও পৌরসভার বর্তমান অবস্থা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে শুরু হতে পারে। পাশাপাশি দেশের সব পৌরসভার ভোটও সেরে ফেলতে চায় সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর সব মেয়র ও কাউন্সিলরকে বরখাস্ত করায় এখন পৌরসভা চলছে প্রশাসক দিয়ে। এ কারণে নাগরিক সেবা এক রকম ভেঙে পড়েছে।

এ পর্যন্ত সাভার পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোঃ খোরশেদ আলম, ব্যবসায়ী নেতা ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি রেফাত উল্লাহ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বদিউজ্জামান বদিরসহ সকলেই দলের মনোনয়ন পেলে লড়বেন বলে জানা গেছে। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী হিসেবে সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহবুব মাস্টারের নাম শোনা যাচ্ছে। 

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতে আবারও নির্বাচনী তোড়জোড় শুরু হওয়ায় সাভার পৌরবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল শুরু হয়েছে। 

এলাকার সচেতন মহল বলছেন, আগামী পৌরসভা নির্বাচনে একজন সৎ গ্রহনযোগ্য এবং দায়িত্বশীল ব্যক্তি মেয়র নির্বাচিত হলে সাভার পৌরসভার দৃশ্য ও অদৃশ্য সমস্যাগুলো সমাধান হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews