1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 6, 2026, 11:29 pm
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : Wednesday, March 4, 2026
  • 164

বাংলা ফটো নিউজ : আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ নানা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিকেরা।

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’ এর আয়োজনে এ কর্মসূচি পালন করে তারা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের নেতা-কর্মীরা জানান, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে নৈরাজ্য বন্ধসহ যানজট মুক্ত রাখার দাবিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহ–সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতান প্রমুখ। পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ঈদ মানে আনন্দ হলেও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ওই সময় নানা দুর্ভোগের শঙ্কা ও আতঙ্ক তৈরি হয়। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করাটা গার্মেন্টস মালিকদের মধ্যে নিয়মে পরিণত হচ্ছে। এ ছাড়া ঈদের সময় বাস ভাড়ায় নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের টাকা অতিরিক্ত ভাড়ায় খরচ হয়।

ফরিদুল ইসলামের দাবি, এ সময় চুরি, ছিনতাই, যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি থাকবে ২০ রমজানের আগে বেতন বোনাস পরিশোধ ও এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews