1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 5:20 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু

  • আপডেট টাইম : Monday, March 2, 2026
  • 376

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের দুই পাশের ফুটপাতে বসা হকারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এসময় নির্বাহী কর্মকর্তা জানান, ঈদ সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে হকার উচ্ছেদের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মহাসড়কের পাশে এসব অবৈধ দোকানের কারণে যানজট সৃষ্টি হয়। ঈদে যানজট নিরসনে সাভার উপজেলার ৬টি স্পটে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সেই অভিযানের অংশ হিসেবে নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকার হকারদের উচ্ছেদ করা হচ্ছে।

তবে হকারদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়া অভিযান শুরু হওয়ায় ব্যবসাসামগ্রী নিয়ে বিপাকে পড়েছেন তারা।

এবিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নোটিশ দিয়ে অভিযান চালালে হকাররা এক হয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এ কারণে তাদের নোটিশ দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews