1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 4:05 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার

  • আপডেট টাইম : Sunday, March 1, 2026
  • 392

বাংলা ফটো নিউজ : নরসিংদী জেলার শিবপুর উপজেলার মোহাম্মদ ওবায়দুল্লাহ (৩০) নামের এক ব্যক্তির মরদেহের খণ্ডিত অংশ সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) সকালে সালেহপুর ব্রিজের নীচ থেকে ওই খণ্ডিত অংশ উদ্ধার করা বিষয়টি নিশ্চিত করেন আমিনবাজার ফাড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।

এর আগে, নরসিংদীর ওই ব্যক্তি বিদেশে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর শনিবার ঢাকার বিভিন্ন স্থান থেকে তার দুই হাত এবং পায়ের অংশ পাওয়া যায়। আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে খণ্ডিত অংশের নিহত ব‍্যক্তি নরসিংদীর শিবপুর এলাকার মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানের বিপনন কর্মকর্তা ছিলেন।

পরে পুলিশ দেহের অন‍্যান‍্য অংশ খোঁজ করতে গিয়ে এক পর্যায় এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেপ্তার করেতে সক্ষম হয়। তার দেওয়া তথ্যমতে রোববার আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের নীচে থেকে ডুবুরিদের সহায়তায় মরদেহের কোমরের নীচের খণ্ডিত অংশ উদ্ধার করে।

এ বিষয়ে পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী। পুলিশ মরদেহের ছয়টি খণ্ড উদ্ধারের পর সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews