1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 6, 2026, 11:29 pm
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম : Wednesday, February 25, 2026
  • 315

বাংলা ফটো নিউজ : সাভারে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), ও মো. রাসেল (১৮)।

সেনাবাহিনী জানায়, গভীর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল দায়িত্ব পালনকালে সড়কে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সেনাসদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। পরে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মদ, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সেবনের সরঞ্জামসহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামতসহ সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে সাধারণ মানুষ এ অভিযানের জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সাম্প্রতিক সময়ে এ চক্রটি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপকভাবে সক্রিয় ছিল। সেনাবাহিনীর দ্রুত ও দৃঢ় পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews