বাংলা ফটো নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ২৫ হাজার ৩৮২ ভোটে হারিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মো. হাফিজ ইব্রাহিম।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান। বেসরকারি ফলাফলে পোস্টাল ভোট গণনাসহ মোট ১৩৯টি কেন্দ্রে হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোহাম্মদ ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন খন্দকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯৬ ভোট,৷ আরেক স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন হাঁস প্রতীকে পেয়েছেন ৫৪৬ ভোট, জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম রিটু পেয়েছেন ৪৫০ ভোট, এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩৮১ ভোট, আমজনতার দলের মো. আলাউদ্দিন পেয়েছেন ৩৭০ ভোট।
এ ছাড়াও আসনটিতে ৩ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ২১ হাজার ৬৬২ জন। এদের মধ্যে ৬ হাজার ২৪০টি ভোট বাতিল হয়েছে।
মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ৪ শতাংশ। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮৩ হাজার ৭০৪ ভোট ও না ভোট পড়েছে ২৯ হাজার ১৬৬ ভোট।
উল্লেখ্য, হাফিজ ইব্রাহিম ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
Leave a Reply