1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 4:09 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ডিবির অভিযানে ফেয়ারডিলসহ কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, February 19, 2026
  • 354

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ফেয়ারডিলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই মোঃ সাহাদাৎ হোসেনসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। এসময় তার হেফাজত থেকে ভারতীয় তৈরি ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ওই মাদক কারবারির নাম কামরুজ্জামান (৪০)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার এরফান আলীর ছেলে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, গ্রেপ্তার কামরুজ্জামান একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ ৬টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা আলামতসহ গ্রেপ্তারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews