1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 4:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : Thursday, February 19, 2026
  • 274

বাংলা ফটো নিউজ : সাভারে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচ আর টেক্সটাইল মিলস এন্ড ডাইং নামের কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস এন্ড ডাইং কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মক্ষেত্রে এসে বন্ধের নোটিশ দেখে। এর প্রতিবাদে তারা দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে এসে মালিকপক্ষের সাথে আলোচনা করার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews