1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 24, 2026, 5:51 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, February 24, 2026
  • 578

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে নারীসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের হেফাজত থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোবারক হোসেন (৪৫) ও ফাতেমা আক্তার (৩৫) নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেন এসআই মোঃ আঃ সালামসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স। অপর দিকে একই দিন রাত সোয়া ৯টার দিকে আমিনবাজার এলাকা থেকে ৭২ পিস ইয়াবাসহ পেশাদার দুই মাদক কারবারি জাহাঙ্গীর চৌকিদার (৪৮) ও সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩২) কে গ্রেপ্তার করে এসআই মোঃ আঃ মুত্তালিবসহ তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৪ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তারদের মধ্যে আসামি জাহাঙ্গীর চৌকিদারের বিরুদ্ধে মাদকসহ ৫টি অন্যান্য মামলা রয়েছে। পরে তাদেরকে দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews