1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 4:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা

  • আপডেট টাইম : Sunday, February 22, 2026
  • 288

বাংলা ফটো নিউজ : প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন রানা প্লাজা ট্র্যাজেডির অন্যতম অভিযুক্ত ও ভবন মালিক সোহেল রানা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত হন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। লাশ দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সোহেল রানাকে সাভারে নিয়ে আসে। পরে জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে তাকে আবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানাজায় অংশ নিয়ে সোহেল রানা মুসল্লিদের উদ্দেশে বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য সবাই আমাকে মাফ করে দেবেন।

সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী। জানাজা শেষে মরদেহ সাভারের তালবাগ কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডে ১০ তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে এক হাজার ১৩৬ জন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার সোহেল রানা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews