1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 8:19 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণের টাকা আত্মসাৎ : ১০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

  • আপডেট টাইম : Thursday, October 30, 2025
  • 439

বাংলা ফটো নিউজ : সাভারে ‘এস্টাবলিশমেন্ট অব এ ৫০ বেডেড ফাইলেরিয়া হাসপাতাল উইথ অ্যানসিল্যারি ফ্যাসিলিটিজ’ প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ৩ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবং তদন্ত করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মাহমুদা আক্তার। মামলাটি ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দায়ের করা হয়।

মামলার অভিযুক্তরা হলেন- রাকাব ট্রেড কর্পোরেশনের ঠিকাদার ও প্রোপ্রাইটার হাবিবুর রহমান, নাসিমা আক্তার, ‘এস্টাবলিশমেন্ট অব এ ৫০ বেডেড ফাইলেরিয়া হাসপাতাল উইথ অ্যানসিল্যারি ফ্যাসিলিটিজের’ প্রকল্প পরিচালক আ ন ম রোকন উদ্দিন, মো. হারুন-অর-রশীদ, আইএসিআইবি’র সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল হকসহ অন্যান্যরা।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে ভুয়া ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সনদ, পে-অর্ডার ও অভিজ্ঞতা সনদপত্র দাখিল করে উক্ত হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ লাভ করেন। পরবর্তীতে টেন্ডারের শর্ত মোতাবেক কাজ সম্পন্ন না করেই এবং ভবন হস্তান্তর না করেই ২ কোটি ৮১ লাখ ২০ হাজার ২৪ টাকা আত্মসাৎ করেন।

এছাড়া তারা হাসপাতাল ভবনের জন্য অনুমোদিত ৪টি আইটেমের কোনো মালামাল সরবরাহ না করেও ৫০ লাখ ৯৫ হাজার ৭৮৫ টাকার বিল উত্তোলন করে আত্মসাৎ করেন। ফলে মোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews