1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:28 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম : Wednesday, October 8, 2025
  • 610

বাংলা ফটো নিউজ : বিশেষ অভিযান চালিয়ে ‎সাভার পৌরসভা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ( ৭ অক্টোবর) বিকেল ৫টার পর পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তাপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁ’র ছেলে মোঃ মনির খাঁ (৩৮) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বক্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ওমরের বাড়ির ভাড়াটিয়া মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তাদের হেফাজত থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews