বাংলা ফটো নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এরআগে সোমবার রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে প্রেপ্তার করে এসআই মামুনুর রশিদ ও তার সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার সদর থানার নতুন আমগাঠা এলাকার মৃত আহসান হাবীবের ছেলে মোঃ শাহাআলী (৪২) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রবীন্দ্রনগর এলাকার কালু বেপারীর ছেলে মোঃ আতিক (৩৫)। তারা উভয়ই সাভার পৌরসভার ব্যাংক কলোনি এবং রেডিও কলোনি এলাকায় ভাড়ায় বসবাস করেন।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুর ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply