1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 11:05 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, September 19, 2025
  • 1255

বাংলা ফটো নিউজ : সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকায় এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে। বিশেষ করে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে।

এসময় তিনি আরো বলেন, আমি সাভারের মানুষের মন জয় করেই ভোট নিবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমি সাভার পৌরসভাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাই মুক্ত একটি পরিচ্ছন্ন সুন্দর বসবাস যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিব (মিন্টু)। বিশেষ অতিথি সাভার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews