1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:51 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • আপডেট টাইম : Friday, September 26, 2025
  • 452

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইমরান হোসেন (২৪), সাব্বির (২২), শাওন (২২), ফাহাদ ও মাওলা। এদের মধ্যে গুরুতর আহত সাব্বির ও শাওনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে ভুক্তভোগী ইমরান হোসেন তার খালাতো ভাই সাব্বির ও শাওনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে দক্ষিণ শ্যামপুরের তালতলা তিন রাস্তার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ রাজ্জাক, নাঈম, আমজাদ, মেহেদী, ফারুক, আরাফাত, সিফাত, বাহারুলসহ আরও কয়েকজন তাদের পথরোধ করে। পরে পাশের একটি গ্যারেজে আটকে রেখে এলোপাতাড়ি কিল-ঘুষি ও ধারালো চাকুর আঘাতসহ লাঠিসোটা দিয়ে তাদের মারধর করা হয়।

এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় উভয়পক্ষই একে অপরকে দায়ী করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews