1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 15, 2026, 2:37 pm
শিরোনামঃ
গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, October 31, 2025
  • 380

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে প্রেপ্তার করে এসআই সিরাজ উদ দৌলাহ ও তার সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তাররা হলো- বরিশাল জেলার গৌরনদী থানার উত্তর সিবাশা এলাকার রতন মিয়ার ছেলে আশিকুল ইসলাম স্বপন (৩৪) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার দাদার হাটখোলা এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ নবাব (২৮)। গ্রেপ্তারদের মধ্যে নবাব ঢাকার ধামরাই ও অপরজন আশুলিয়ার নবীনগরের কুরগাও এলাকায় ভাড়ায় বসবাস করেন।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুর ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদেরকে আজ সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews