1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের মামলায় শ্রমিক নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, October 13, 2025
  • 381

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে প্রেরণ করেছে।

এর আগে রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার চাটমোহর থানার হিয়ালদহ গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফরিদুল ইসলাম গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় এবং আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার ফরিদুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews