1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 12:52 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

  • আপডেট টাইম : Friday, October 17, 2025
  • 658

বাংলা ফটো নিউজ : সাভারের জিরানীতে শুরু হয়েছে পঞ্চম বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে বিকেএসপি’তে স্বাগত জানান এবং টুর্নামেন্টের সফল সমাপ্তির আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় ৫টি বিশ্ববিদ্যালয় দল, ১টি অ্যাকাডেমি দল, ১টি জেলা পর্যায়ের দল ও বিকেএসপি’র ২টি দলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী দিনে বিকেএসপি-এ দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৬৬-২৬ পয়েন্টে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিকে ৭০-৭১ পয়েন্টে পরাজিত করে শুভ সূচনা করে।

প্রতিযোগিতার অন্যান্য দল গুলো হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহীর ফরহাদ বাস্কেটবল অ্যাকাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, খুলনা ক্রীড়া সংস্থা ও বিকেএসপি-বি দল। আগামী ২১ অক্টোবর টুর্নামেন্টের সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews