1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 11:14 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল সম্পাদক আরিফুল সহ-সভাপতি খোরশেদ

  • আপডেট টাইম : Sunday, May 4, 2025
  • 1759

বাংলা ফটো নিউজ : ১৯০৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের ঐতিহ্যবাহী “ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব” এর নতুন পরিচালনা কমিটির সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। এছাড়া ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমকে সহ-সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৩ মে) সন্ধ্যায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকসহ ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ, মোহামেডানের পাশেই আট কাঠার ওপর প্রতিষ্ঠিত একতলা টিনশেড ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। ক্যাসিনো-কাণ্ডে বন্ধ হয়ে যাওয়া ক্লাবের মধ্যে ইতিহাস-ঐতিহ্যে অনেক এগিয়ে ভিক্টোরিয়া ক্লাব। ক্লাবটির শতবর্ষ পূর্ণ হয়েছে সেই ২০০৩ সালে। ভিক্টোরিয়া ক্লাব অনেক আগে থেকেই নানা সংকটে ধুকছিল। ক্যাসিনো-কান্ড আরও ডুবিয়েছে ক্লাবটিকে। তবে দীর্ঘদিন পর এবার ক্লাবটির হাল ধরেছে রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়ার, সাংবাদিক ও ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews