1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 4:46 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরিতে চায়নার সাথে এমওইউ স্বাক্ষর

  • আপডেট টাইম : Tuesday, June 17, 2025
  • 779

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরিতে চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতালের সাথে এমওইউ চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ সময় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ও চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতালের পক্ষে ডা: জাই উইর চুক্তি স্বাক্ষর করেন।

এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতাল থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল গত শনিবার বিকেএসপিতে আসেন।

এই রিহ্যাবিলিটেশন সেন্টারে চাইনিজ হর্বাল মেডিসিন, মডার্ণ মেডিসিন এবং অন্য চিকিৎসা প্রদানের পরিকল্পনা করা হয়েছে।

এমওইউ অনুযায়ী চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলেটেড হাসপাতাল বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে বিকেএসপিতে একটি এক্সপার্ট দল পাঠাবে এবং পরে বিকেএসপির চিকিৎসকরাও চায়না থেকে রিহ্যাবিলিটেশনের উপর প্রশিক্ষণ নিতে পারবে।

এই চুক্তির ফলে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা খেলতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে খেলোয়াড়ী জীবন যাতে শেষ না হয় সে জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে চিকিৎসা সেবা গ্রহণ শেষে পুনরায় খেলোয়াড়ী জীবনে ফিরে আসতে পারবে। এর ফলে প্রতিভা ঝরে না পড়ে পূর্ণাঙ্গ বিকশিত হবার সুযোগ পাবে।

এ সময় চাইনিজ প্রতিনিধি দলটি বিকেএসপি সকল ক্রীড়া ভেন্যূ ঘুরে দেখের পাশাপাশি রিহ্যাবিলিটেশন সেন্টার করার বিষয়ে বিকেএসপির মেডিক্যাল সেন্টারও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews