1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 1:36 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারে শুরু হয়েছে ‘বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫’ গলফ টুর্নামেন্ট

  • আপডেট টাইম : Tuesday, April 22, 2025
  • 897

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে সাভারে শুরু হয়েছে ‘বাংলাদেশ অ্যামেচার ওপেন ২০২৫’ গলফ টুর্নামেন্ট।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সাভার গলফ ক্লাবে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

এবারের এ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইরান, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার শ্রেষ্ঠ অ্যামেচার গণসহ সর্বমোট ১১৪ জন গলফার এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এসময় নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২৬ এপ্রিল। যেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews