1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 30, 2026, 1:30 am
শিরোনামঃ
সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : Sunday, October 26, 2025
  • 3594

বাংলা ফটো নিউজ : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে তার নাম আবুল কালাম (৩৫) বলে জানা যায়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা তিনি। পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা লাগানো ছিল। পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে তাকে শনাক্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews